এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এটি ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম যেখানে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল।
সভার সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও জনাব শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থ কর্মকর্তা জনাব মো. নাজিম উদ্দিন।
সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।
কোম্পানি সূত্রে জানা গেছে, বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থ বছরের কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
সভায় শেয়ারহোল্ডারগণ, সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।