প্রকাশ : ডিসেম্বর ২২, ২০২৪ , ২:১৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুইটি হলো: আর্গন ডেনিমস এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিচে-
আর্গন ডেনিমস: কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। আলফা ক্রেডিট রেটিং কোম্পনিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২২, ২০২৪ , ২:১৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।