রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার, ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ।
হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যান এর দিকনির্দেশনামূলক বক্তব্য এর মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৩, ২০২৪ , ৩:৩৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।