প্রকাশ : মার্চ ৪, ২০২৫ , ১১:০৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তার কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) ডিএসইতে শেয়ার কেনার এ ঘোষণা দেন তিনি।
ঘোষণার দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিটি শেয়ার ২১৭ টাকায় লেনদেন হচ্ছে, যার ফলে ক্রয়মূল্য দাঁড়াবে প্রায় ৩২.৫৫ কোটি টাকা।
নভেম্বরের শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুসারে, তপন চৌধুরী বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮.৪০ কোটি শেয়ারের মালিক। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি স্কয়ার ফার্মার পরিচালক অঞ্জন চৌধুরী কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
গত বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তিনজন পরিচালক সম্মিলিতভাবে ৭০ লাখ শেয়ার কিনেছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ৪, ২০২৫ , ১১:০৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।