প্রকাশ : এপ্রিল ৮, ২০২৫ , ৪:২৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল লিমিটেড নতুন একটি পেপার মিল কেনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার, ৭ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, বাজারে কোম্পানির উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নতুন কারখানা কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চালু আছে এমন উপযোগী কারখানা খুঁজে দেখার জন্য নির্দেশ দিয়েছে। নতুন কারখানার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান সহজে পাওয়া যায় এমন উৎস থেকে করা হবে।
এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের মতামত নেবে কোম্পানি। এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে। ইজিএমের সময়সূচি ও স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এসব তথ্য পরবর্তীতে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেয়া হবে।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ৮, ২০২৫ , ৪:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।