সকল মেনু

লাভেলোর লভ্যাংশ ঘোষণা

তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ (১১ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে। শনিবার, ১১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৬৫ পয়সা আয় করেছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ১৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top