প্রকাশ : মার্চ ১৪, ২০২৬ , ৭:৩১ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৬ দশমিক ৯৪ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীণ ডেল্টার শেয়ার দর কমেছে ৫ দশমিক ৬৮ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে থাকা রিং-শাইনের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৪১ শতাংশ।
সাপ্তাহিক শেয়ার দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন, হামি ইন্ড্রাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, নর্দার্ণ জুট, রেনউইক, এএফসি অ্যাগ্রো ও মেট্রো স্পিনিং।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১৪, ২০২৬ , ৭:৩১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।