সকল মেনু

মার্কেট থেকে উধাও বিনিয়োগকারীর ২৮০০কোটি টাকা

স্টাফ রিপোর্টার: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদ পরবর্তী লেনদেনে সূচকের পাশাপাশি বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। এতে শেয়ারমার্কেট থেকে উধাও হয়েছে বিনিয়োগকারীর ২হাজার ৮শত ১২কোটি ১১লাখ ২৪হাজার ৭২৫টাকা।

ডিএসইর ওয়েবসাইট পর্যবেক্ষণে দেখা যায়- মঙ্গলবার (১২ জুলাই/২০২২) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই/২০২২) পর্যন্ত তিন কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৯৫টি সিকিউরিটিজের। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির এবং কমেছে ২৩৪টি সিকিউরিটিজের। আর অপরিবর্তিত ছিল ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

এসময় বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় ডিএসইর প্রধান সূচক ঈদের আগের তুলনায় ৪২ দশমিক ৪৫ শতাংশ কমে ৬হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়ায়। আর ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ২হাজার ২৭৩ পয়েন্টে।

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫লাখ ১৮হাজার ৭৭২কোটি ৪৭লাখ ৬৫হাজার ৬৭৭টাকা। বৃহস্পতিবার অর্থাৎ, সপ্তাহের শেষ কার্যদিবসে তা ৫লাখ ১৫হাজার ৯৬০কোটি ৩৬লাখ ৪০হাজার ৯৫২টাকায় দাঁড়ায়। সেহিসেবে শেয়ারমার্কেট থেকে প্রায় ৩০০০কোটি টাকা পরিমাণের বৃহৎ অঙ্কের মূলধন হারায় বিনিয়োগকারীরা।

ডিএসইতে ঈদের ছুটির পর তিন দিনে লেনদেন হয়েছে ১হাজার ৯৬২কোটি ৪৪লাখ ৪১হাজার ১৪৪টাকা। ঈদের আগের সপ্তাহে পাঁচ দিনে যা ছিল ৩হাজার ৮১৩কোটি ৮৫লাখ ৯১হাজার ৯৭০টাকা। এসময় আগের তুলনায় ১হাজার ৮৫১কোটি ৪১লাখ ৫০হাজার ৮২৬টাকা বা ৪৫ শতাংশ কম লেনদেন হয়েছে।

অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা সংশয় বিরাজ করলেও সতর্কতার সাথে লেনদেনের পরামর্শ দিয়েছেন পুঁজিবাজার বোদ্ধারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top