সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) ইনভেস্টিট গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরের জন্য ইউনিটহোল্ডাররা ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন। গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বুধবার, ১৫ জুলাই অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইনভেস্টিট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে জানা গেছে, গত ৩০ জুন, ২০২৬ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আলোচিত ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
সূত্র অনুসারে, ইনভেস্টিট গ্রোথ ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে নিট আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। এ সময়ে ইউনিট প্রতি ক্যাশফ্লো ছিল ৫৬ পয়সা। বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৮১ পয়সা।
সর্বশেষ বছরে ফান্ডটির নিট মুনাফা ছিল ১ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।