সকল মেনু

ডিএসইর লেনদেন রোববার ৫৬৮ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে রোববার, ১১ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই-৩০ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০ দশমিক ৩১ পয়েন্টে।

ডিএসইর ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনটিতে মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন ১৮ কোটি ৮৮ লাখ ১১ হাজার ৪৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৯১টি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টির এবং কমেছে ২৬৪টির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top