প্রকাশ : অক্টোবর ১১, ২০২৬ , ৭:৪৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩৯ পয়সা। এদিকে, চলতি বছরের (জানুয়ারি’২৬ – সেপ্টেম্বর’২৬) সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা এবং আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ১৩ পয়সা।
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা এবং আগের বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৭৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এ মূল্য ছিল ১৯ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১১, ২০২৬ , ৭:৪৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।