সকল মেনু

রবির ক্রেডিট রেটিং সম্পন্ন

রবি আজিয়াটা পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিংয়ের পূর্বাভাস ‘স্টেবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে।

কোম্পানিটির ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবস্থাপনা-প্রস্তুত আর্থিক বিবরণী পর্যালোচনার ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top