পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা তথ্য বিস্তারিত নিচে-
বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (বিডি ল্যাম্পস): কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা এবং আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬ টাকা ২২ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সা। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ১২ পয়সা এবং আগের বছর এ পরিমাণ ছিল ঋণাত্মক ১৩ টাকা ৮৬ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৯ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিএসআরএম লিমিটেড: কোম্পানি ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা এবং আগের হিসাববছরে এ আয় ছিল ২০ টাকা ৫৭ পয়সা। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৬ পয়সা এবং আগের বছরের একই সময়ে তা ছিল ১৬৬ টাকা ৭৯ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৪৯ পয়সা এবং আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৫২ টাকা ১৫ পয়সা।
আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিএসআরএম স্টিলস লিমিটেড: কোম্পানি ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩ পয়সা এবং আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ১৩ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩৬ পয়সা এবং আগের বছরের একই সময়ে তা ছিল ৯০ টাকা ৫২ পয়সা।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৪৬ পয়সা এবং আগের বছর পুনর্মূল্যায়িত হিসাবে এ পরিমাণ ছিল ৪৫ টাকা ২ পয়সা।
আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।