প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ , ২:১৯ অপরাহ্ণ
শেয়ার করুন-
ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সেক্টরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার, ২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, এসএমই সেক্টরে ফাইন্যান্স ইস্যুতে কোনো সমস্যা হবে না। আমরা অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চাই। বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে, এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ , ২:১৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।