সকল মেনু

ডিএসইর লেনদেন রবিবার ১২২০ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে রবিবার, ২২ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিএসই-৩০ ও শরিয়াহ সূচক।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৭টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৭০ হাজার ২৪৬টি।

বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১২টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ১০৫টির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top