আপডেট : জুলাই ২৬, ২০২২ , ৮:১৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ লেনদেন করা ৩০০ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসই’র বীমা, বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এ দিন বেলা ১০.৩০ পর্যন্ত ডিএসই’তে ১৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৫০.৩২ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৪.৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬.৫৬ পয়েন্টে।
এসময় ডিএসই’তে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০ টির, কমেছে ৩১ টির এবং অপরিবর্তীত রয়েছে ২১ টি কোম্পানির শেয়ার দর।
শেয়ার করুন-
আপডেট : জুলাই ২৬, ২০২২ , ৮:১৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।