আপডেট : অক্টোবর ৬, ২০২২ , ৬:৪৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার : জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট-পিআরডিতে কর্মরত এসপিও ও জনসংযোগবিদ সেলিনা আশরাফ (৫০) সোমবার রাত ১ টা ৪০ মিনিটে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মিজমিজি জামে মসজিদে জানাজার পর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ৪ বোন ও ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবার ও সহকর্মীদের পক্ষ হতে দোয়া চাওয়া হয়েছে।
শেয়ার করুন-
আপডেট : অক্টোবর ৬, ২০২২ , ৬:৪৫ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।