আপডেট : নভেম্বর ২৪, ২০২২ , ৬:২৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার : দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান ‘এয়ার এ্যাস্ট্রা’ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এ্যাস্ট্রার প্রথম ফ্লাইট শতভাগ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বৃহস্পতিবার থেকে প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট চালু হবে এয়ার এ্যাস্ট্রা’র।
ঢাকা থেকে কক্সবাজারের ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮০০ টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া ধরা হয়েছে তিন হাজার ৬৯৫ টাকা।
এয়ার এ্যাস্ট্রা জানায়, তারা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি চলতি বছরের মধ্যেই নেবে। ২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রা’র উড়োজাহাজের বহর ১০টিতে উন্নীত হবে।
ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য উড়োজাহাজ। এটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
শেয়ার করুন-
আপডেট : নভেম্বর ২৪, ২০২২ , ৬:২৮ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।