প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২২ , ৬:৩১ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়েছে। এ অবস্থায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে সার্কিট ব্রেকারে মূল্য স্পর্শ করেছে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১০টা ২৩ মিনিট পরযন্ত ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫৫ লাখ ৮৭ হাজার ৬৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৬০ পয়সা দরে।
আগের দিন (রোববার) শেয়ারটির সমাপনী দর বা ক্লোজিং প্রাইস ছিল ১৩ টাকা ৩০ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৯, ২০২২ , ৬:৩১ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।