প্রকাশ : ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ৫:১৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগলো ভিন্ন ভিন্ন সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও্র অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, কনফিডেন্স সিমেন্ট, রবি আজিয়াটা লিমিটেড।
রেকিট বেনকিজার: কোম্পানিটির বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
রবি আজিয়াটা: কোম্পানিটির বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ৫:১৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।