স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। তবে মুনাফা করলেও বিগত ২০২১ সালের তুলনায় ২০২২ অর্থবছরে প্রায় অর্ধেকে নেমেছে লভ্যাংশ ঘোষণার হার।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে (প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৯৮ টাকা) কোম্পানির কর্তৃপক্ষ। ২০২১ সালে ১৬৫০ শতাংশ প্রদান করে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৭১ টাকা ০৩ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।
ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানির শেয়ারপ্রতি দর ছিল ৪৭৬০ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।