সিনিয়র রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে রোববার জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠানের নাম হবে ‘মীর স্টিল মিলস লিমিটেড’। কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসার মূল্য কারযক্রম শুরু করবে।
মীর আখতার হোসেন সহযোগী প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার ধারণ করবে।
এদিকে, চলতি মার্চ মাসে বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৪৯ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ২০, ২০২২ , ৫:৩৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।