সকল মেনু

৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের

স্টাফ রিপোর্টার: ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন/২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। প্রতিষ্ঠানটি বুধবার (১০ আগষ্ট/২০২২) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।

এসইএমএল জানায়, ঘোষিত লভ্যাংশ নগদ অর্থ হিসেবে গ্রহণ অথবা, ইউনিট কেনার মাধ্যমে পুনর্বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।

প্রতিষ্ঠানটি আরো জানায়, যাদের কাছে চলতি বছরের ৩০ জুন ফান্ডটির ইউনিট ছিল তারাই লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় বা ইপিইউ হয়েছে ৪৬ পয়সা। ফান্ডটির চলতি বছরের ৩০ জুন শেষে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সায়।

লভ্যাংশ প্রাপ্তির জন্য ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ সেপ্টেম্বর/২০২২।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top