সকল মেনু

১৫ শতাংশ লভ্যাংশ দেবে আল-আরাফাহ্; আমানত ও বিনিয়োগে প্রবৃদ্ধি

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর/২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডার‌দের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। ব্যাংকটির বৃহস্পতিবারের (১১ আগষ্ট//২০২২) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ঘোষিত লভ্যাংশ চূড়ান্ত অনুমোদন পায়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমানের সভাপতিত্বে ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায়  উপস্থিত ছিলেন- পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম।

আরো উপস্থিত ছিলেন- পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ মাহমুদুর রহমানসহ সাধারণ বিনিয়োগকারীরা।

সভায় এজেন্ডা উপস্থাপন করেন- কোম্পানি সচিব মোঃ মাহমুদুর রহমান।

এজিএমে নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২১ সালের ব্যালেন্স শীট এবং ব্যাংকের পরবর্তী এজিএমের সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

আল আরাফাহ্ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আমানতে ৮.৩৬ শতাংশ এবং বিনিয়োগে ৯.১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

অপরদিকে, ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। আলোচ্য সময়ে ব্যাংকের ইপিএস হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৯০ পয়সা। অর্থাৎ, ইপিএস কমেছে ২২ পয়সা।

আবার, প্রথমার্ধে (জানুয়ারি-জুন/২০২১) ইপিএস হয়েছে- ১ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময় যা ছিল- ১ টাকা ১৬ পয়সা। সে হিসেবে ৬ মাস মেয়াদে ইপিএস ১ পয়সা বেড়েছে।

ব্যাংটির ৩০ জুন/২০২২ শেষে  শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৯ পয়সায়। -যা আগের বছর একই সময় ২২ টাকা ১ পয়সায় দাঁড়িয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top