সকল মেনু

আদালতের নির্দেশে বীচ হ্যাচারীর এজিএমের তারিখ নির্ধারণ

স্টাফ রিপোর্টার: বীচ হ্যাচারীর বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি দিয়েছে উচ্চ আদালত। এর আগে ২৯ মার্চ কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের অনুমতি না থাকায় তা হয়নি। আদালতের আদেশে আগামী ২৮ সেপ্টেম্বর/২০২২ কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জচ (ডিএসই) সূত্রে জানা যায়- বীচ হ্যাচারীর ২৫ ও ২৬তম এজিএম একইদিন পৃথক সময়ে হবে। অর্থাৎ, ২৮ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টা ও ২টায় ডিজিটাল প্লাটফর্মে হবে এজিএম।

এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top