স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনতে অনুষ্ঠিত হতে যাওয়া জাপানে “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট” স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জাপানে কোভিড বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আনতে ধারাবাহিক রোড শোর আয়োজন করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরই ধারাবাহিকতায় বিদেশি বিনিয়োগকারীদের দেশের শেয়ারবাজারে আকৃষ্ট করতে আগামী ২৫ নভেম্বর জাপান যাওয়ার কথা ছিলো বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম নেতৃত্বাধীন একটি দল। ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর দুইদিন ব্যাপী হওয়ার কথা ছিলো। এতে যোগ দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রীর।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২৪, ২০২২ , ১২:২৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।