প্রকাশ : নভেম্বর ২৮, ২০২২ , ১০:৪৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ কুপন বেয়ারিং বন্ডে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে। কুপন বেয়ারিং বন্ডের ৩০০ কোটি টাকার মধ্যে ২২৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডের সহযোগী কোম্পানি ইফাদ অটোসে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে। ডিএসই জানায়, বন্ডের বাকী ৭৫ কোটি টাকা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যবহার করা হবে।
আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ড ইস্যুর প্রস্তাবে সংশোধন আনবে। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ ব্যবসাটি উপস্থান করা হবে।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর সংশোধনী আনতে পারবে কোম্পানির কর্তৃপক্ষ।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২৮, ২০২২ , ১০:৪৯ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।