সকল মেনু

ব্যবসা সম্প্রসারণ করবে আমরা নেটওয়ার্কস

স্টাফ রিপোর্টার: তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড একই গ্রুপের আরেক কোম্পানির কাছে ডাটা সেন্টার বিক্রি করবে। বিক্রয়লব্ধ অর্থে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এ বিষয়ে আমরা নেটওয়ার্কস বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ  (ডিএসই) সূত্রে জানা গেছে।

ডিএসই জানায়,   নিজেদের গ্রুপের আরেক কোম্পানি আমরা হোল্ডিংস লিমিটেডের কাছে  ডাটা সেন্টার ও আনুষঙ্গিক অবকাঠামো বিক্রি করবে। ১১ কোটি ৫০ লাখ টাকায় বিক্রি করা ডাটা সেন্টার ও অবকাঠামোর প্রকৃত মূল্য ৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ, এটি বিক্রি করে  ২ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা মুনাফা হবে কোম্পানিটির। এ পর্যায়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বাড়বে  ৩৮ পয়সা।

আমরা নেটওয়ার্কস ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ডাটা সেন্টার বিক্রি করা ১১ কোটি ৫০ লাখ টাকার মধ্যে বিটিআরসির লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে ৩ কোটি টাকায় আইপিটিএসপি স্থাপন ও ৭ কোটি টাকায় বিদ্যমান এমপিএলএস অবকাঠামোর উন্নয়ন করবে। বাকি ১ কোটি ৫০ লাখ টাকা চলতি মূলধন হিসেবে ব্যয় করবে কোম্পানিটি।

এসব সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে চলতি মাসের (ডিসেম্বর) ৩১ তারিখ, বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৮ ডিসেম্বর।

ডিএসইতে ২০১৭ সালে  তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর)  ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা।  আগের  বছর একই সময় যা ছিল ৪৮ পয়সা। অর্থাৎ, আগের তুলনায় ইপিএস ৫৬ পয়সা বেড়েছে। আর, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৪ পয়সায়।

কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত  হিসেব বছরে   (২০২১-২২)  বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক মিলে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৪ পয়সা। আগের  বছর একই সময় যা ছিল ২ টাকা ৪ পয়সা। অর্থাৎ, আগের তুলনায় ইপিএস কমেছে ১৯ পয়সা কমেছে। আর,৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়।

কেম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ছিল গত ২০ নভেম্বর।

এর আগের ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিলকোম্পানিটি। ২০১৯-২০ হিসাব বছরে দিয়েছিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ।

আমরা নেটওয়ার্কসের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা। আর,পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৯৫ কোটি ২৫ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৮৬৫টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৩৬ দশমিক ৯৫ শতাংশ। বাকি ৩০ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

গেলো বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ছিল ৫৬ টাকা। আর, গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৩৪ টাকা ৭০ পয়সা থেকে ৬০ টাকার মধ্যে ওঠানামা করেছে। পাশাপাশি, সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৭ দশমিক ৪৫।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top