স্টাফ রিপোর্টার: স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার ২ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৬৫ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ১৮, ২০২৩ , ২:৩২ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।