প্রকাশ : মার্চ ৫, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। রোববার (৫ মার্চ) ডিএসইর ১০৫৪তম সভায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি৷
ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন৷
এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে রাষ্ট্রপতি নিয়োগকৃত খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন৷ অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি৷
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ৫, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।