সকল মেনু

মার্জিন ঋণের প্রভিশন রাখার মেয়াদ বাড়লো আরও দুই বছর

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন ঋণের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভি ইকুইটি) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর ফলে মার্চেন্ট ব্যাংকগুলো ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন রাখার সময় পেলো ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো।

গ্রাহকের বিনিয়োগ করা অর্থ বা শেয়ারের বিপরীতে নতুন শেয়ার বা মিউচুয়াল ফান্ড কিনতে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকগুলো যে ঋণ সুবিধা দেয়, তাকেই মার্জিন ঋণ বলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top