স্টাফ রিপোর্টার: আইএমএফের একটি প্রতিনিধি দল আর্থিক খাতের সংস্কার পর্যবেক্ষণে ঢাকায় এসেছে। ৫ থেকে ১৭ জুলাই সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। ঋণের প্রথম কিস্তি দেওয়ার পর শর্তের অগ্রগতি জানতেই ঢাকায় আইএমএফের কারিগরি মিশন।
সফরকালে অর্থনীতিতে জ্বালানির মূল্যবৃদ্ধির দ্বিতীয় পর্যায়ের প্রভাব এবং ব্যবস্থাপনা পদক্ষেপের ফলে সরকারের জ্বালানি আমদানি কতটা কমেছে, তা পর্যালোচনা করবে দলটি।
সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি ব্যাংকের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তারা। আলোচনায় থাকছে ব্যাংক-বিমা, ক্ষুদ্রঋণ সংস্থা, বন্ড, মিউচ্যুয়াল ফান্ডসহ বিভিন্ন আর্থিক বিষয়।
যদিও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন-বাজেট সহায়তা নয়, নিয়মিত সংস্কারের অংশ হিসেবেই আসছে আইএমএফের কারিগরি মিশন। এর আগে গত মার্চে সংস্থাটির প্রতিনিধি দল সফর করে গেছে। তবে এবার এই প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বব্যাংকের দুই সদস্য।
উল্লেখ্য, আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের মধ্যে প্রথম কিস্তির ৪৭০ মিলিয়ন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।