স্টাফ রিপোর্টার: চলতি অর্থবছরে দেশ থেকে ৭২ বিলিয়ন বা ৭ হাজার ২০০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা গত অর্থবছরের প্রকৃত রপ্তানির চেয়ে ১১ দশমিক ৫২ শতাংশ বেশি।
বুধবার, ১২ জুলাই সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, পণ্য রপ্তানিতে ৬২ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটি অর্জনে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে। সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হলে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ১৩, ২০২৩ , ২:৩৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।