প্রকাশ : সেপ্টেম্বর ২, ২০২৩ , ৪:৪৩ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ। সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।
গত ২১ আগস্ট ঋণের প্রথম কিস্তির ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি। এখন শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে দেশটির কাছে পাওনা রইল ৫০ মিলিয়ন ডলার।
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় দেশটিকে ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চার কিস্তিতে এই ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২, ২০২৩ , ৪:৪৩ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।