প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২৩ , ৭:৩৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডাররা ৩০ টাকা করে লভ্যাংশ পাবেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ৪০ টাকা ১৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১১১ টাকা ৮৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৭ টাকা ৯১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪৩ টাকা ৭৩ পয়সা। আগামী ২৯ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ অক্টোবর।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২৩ , ৭:৩৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।