স্টাফ রিপোর্টার: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে। আর দর অপরিবর্তিত রয়েছে ৫টি মাত্র খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। এই খাতে ১.৪ শতাংশ দর কমেছে। বিবিধ ও পাট খাতে ১.১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ খাতে ১ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ট্যানারি ও খাদ্য খাতে ৭ শতাংশ, সিমেন্ট খাতে ৬ শতাংশ, ফার্মা ও বস্ত্র খাতে ৪ শতাংশ, প্রকৌশল খাতে ২ শতাংশ, ব্যাংক খাতে ১ শতাংশ দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে সাধারণ বীমা, ভ্রমণ, মিউচ্যুয়াল ফান্ড, জীবন বীমা ও সিরামিক খাতে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১১:৩৬ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।