সকল মেনু

বে লিজিংয়ের লোকসান বেড়েছে প্রায় ৭ গুণ

স্টাফ রিপোর্টার: চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান বেড়েছে প্রায় ৭ গুণ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৩ হিসাব বছরের ৩০ জুন শেষে বে লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৯৩ পয়সা।

এদিকে কোম্পানিটির পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৯ পয়সা। গত হিসাব বছরের ৩০ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সায়।

এদিকে কোম্পানিটির লভ্যাশ দেয়ার সিদ্ধান্ত ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ৩০ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভ ১১০ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৩০ দশমিক শূন্য ৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২৩ টাকা ৯০ পয়সা থেকে ২৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top