সকল মেনু

বেক্সিমকো গ্রুপের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এ সিদ্ধান্ত নেয়া হয়।বিস্তারিত নিচে তুলে ধরা হলো-

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড: সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৯২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৪ টাকা ০১ পয়সা আয় হয়েছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড: সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ৫৭ পয়সা আয় হয়েছিল।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

শাইনপুকুর সিরামিকস লিমিটেড: সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৩৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top