সিনিয়র রিপোর্টার: রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে ১৪তলা ভবনে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের হাসনা হেনা নামে (২৭) এক নারী নিহত হয়েছেন। তিনি ওই ভবনের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
অগ্নিকাণ্ডে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের প্রধান কার্যালয়েও আঁচ লাগে। তবে ঘটনায় কোম্পানির কেউ হতাহত হয়নি। সবাই নিরাপদে ভবন ছাড়েন, বৃহস্পতিবার রাতে কোম্পানির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
১৪তলা ওই ভবনের উপরের দিকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনা তীব্র হলেও অন্য কর্মীরা ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন কোম্পানির প্রধান অর্থনীতিক কর্মকর্তা (সিএফও) হাসান রেজা।
খাজা টাওয়ারে সাইফ পাওয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর একাধিক কার্যালয় রয়েছে। ভবনটির ৩য়. ৪র্থ, ৭ম, ১২তম, ১৩তম ও ১৪ তম তলায় এসব কার্যালয় অবস্থিত।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ভবনে আটকে পড়া লোকজনকে নামিয়ে আনতে শুরু করেন। এর আগেই ভবনের বিভিন্ন তলা থেকে নানাভাবে লোকজন নেমে আসেন। যারা ধোয়ার আটকা পড়েন তাদের উদ্ধারের চেষ্টা করে ফায়ার সার্ভিস।
ভবনটিতে আগুন লাগার পর সাইফ পাওয়ারটেকের কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে সে আগুনে তাদের কার্যালয়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও তাদের সহযোগিতা করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।