সকল মেনু

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪.৭০% লেনদেন কমেছে

স্টাফ রিপোর্টার: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে । আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪.৭০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৯০৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৪ কোটি ১৮ লাখ টাকার বা ৪.৭০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১০ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ৬ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ৬১ পয়েন্ট কমে ২ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে দশমিক ০.০৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২২টির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top