সকল মেনু

এনার্জিপ্যাক পাওয়ারের নগদ লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার, ৬ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটি আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৭ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top