সকল মেনু

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন পতনে

স্টাফ রিপোর্টার: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৩৭ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে আগের দিন থেকে ২৮৮ কোটি ৫৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার সিএসইতে ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top