প্রকাশ : ডিসেম্বর ২১, ২০২৩ , ৪:১৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর সব মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
সূত্র মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ২ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে
ডিএসইতে বৃহস্পতিবার মোট ৬২৬ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকা।
বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৫৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারদরই বৃহস্পতিবার অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৫৫ কোম্পানির। বাকি ১০৬ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২১, ২০২৩ , ৪:১৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।