এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০২২-২৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ভার্চ্যুয়াল মাধ্যমে কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সালাম এফসিএ, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামীন, কোম্পানি সচিব (চলতি দায়িত্বে) মোহাম্মদ শরিফুল ইসলামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন। কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভাপতির প্রতি ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
শেয়ার করুন-
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩ , ১১:৪০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।