প্রকাশ : ডিসেম্বর ২৮, ২০২৩ , ৪:০০ অপরাহ্ণ
শেয়ার করুন-
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. ইয়াছিন আলী ইন্তেকাল করেছেন। ২৬ ডিসেম্বর বেলা আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তিনি ২০১৬ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন।
মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গত মঙ্গলবার বাদ এশা তাকে দাফন করা হয়েছে। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ২০০৮ সালের ১৭ নভেম্বর থেকে ২০১১ সালের ৮ মে পর্যন্ত তিনি বিএসইসির কমিশনার ছিলেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসর গ্রহণের পর বিএসইসিতে আসেন। তিনি ক্যাপিটাল ইস্যু, সার্ভিলেন্স, করপোরেট ফাইন্যান্সসহ বিএসইসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৮, ২০২৩ , ৪:০০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।