সকল মেনু

সোমবার ডিএসইতে সূচকের পতনে লেনদেন

নতুন বছরে প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২১৬ কোটি ৮২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৬০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯১ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসইতে ৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top