সকল মেনু

বুধবার সূচকের উত্থানে লেনদেন

টানা পতনের পর আশার আলো দেখিয়ে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার, ২০ মার্চ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৪০১ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৩০৫ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

ডিএসইতে বুধবার ৪২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭২ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৭৭ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top