সকল মেনু

মঙ্গলবার সূচকের পতনে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে মঙ্গলবার, ৭ মে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১০৮ কোটি টাকার বেশি। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ২২২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top