সকল মেনু

সোনালী ব্যাংকের মুনাফা বাড়ল

দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকের মুনাফা ২০২৩ সালে ৮৩ শতাংশ বেড়ে ৭৪৭ কোটি হয়েছে। সুদ আয় ও বিনিয়োগ থেকে আয়ে বড় উল্লম্ফন হওয়ায় ব্যাংকটির মুনাফা বেড়েছে।

ব্যাংকটির ৭ মে ২০২৩ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরে সোনালী ব্যাংকের সুদ আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮৭৩ কোটি টাকা হয়েছে। আর বিনিয়োগ আয় ৪৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৯৮ কোটি টাকা হয়েছে।

গত বছরের শেষে সোনালী  শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৬.৫০ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০৫.২৫ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top