সকল মেনু

মঙ্গলবার ডিএসইতে শেয়ারদর কমলেও বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২১ মে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭১ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৫৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ২১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির, বিপরীতে ২৩৫টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top